দর বৃদ্ধির শীর্ষে সিএমসি কামাল টেক্সটাইল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে সিএমসি কামাল টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের।
বুধবার লেনদেন শেষে এই শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ৪৫ শতাংশ।
মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর বৃদ্ধি হয়েছে।
এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক লি:। এই শেয়ারের দর বেড়েছে ৫ দশমিক ৫৫ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে এবি ব্যাংক লিমিটেড (৫ দশমিক ০২ শতাংশ), বাংলাদেশ অটোকারস লি: (৪ দশমিক ১৯ শতাংশ), যমুনা ব্যাংক লি: (৪ দশমিক ১০ শতাংশ), শাহজালাল ইসলামী ব্যাংক লি: (৩ দশমিক ৭০ শতাংশ), হাওয়া ওয়েল টেক্সটাইলস (বিডি) লিমিটেড (৩ দশমিক ৫৮ শতাংশ), এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লি: (৩ দশমিক ৫২ শতাংশ) সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৩ দশমিক ৪২ শতাংশ) এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি: (৩ দশমিক ০৫ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
