ডিএসইতে দর পতনের শীর্ষে বিবিএস কেবলস
দিনের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে বিবিএস কেবলস লিমিটেডের।
কোম্পানিটির সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য করলে দেখা যায়, এর শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৪৬ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার বিবিএস কেবলসের সমাপনী মূল্য ছিল ১৫০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৩৮ টাকা ৮০ পয়সা।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স। কোম্পানিটির দর কমেছে ৬ দশমিক ৭৮ শতাংশ।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
