২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক বাড়লেও লেনদেন কমেছে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে; তবে কমেছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 04:54 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স এক পয়েন্টের বেশি বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১৮ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৯২৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১০৭ কোটি ৮৫ লাখ টাকা কম।

আগেরদিন সোমবার ডিএসইতে লেনদেন হয় ১০৩২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। 

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৪৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৪৮ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৪ পয়েন্টে।

অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ৪৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৭৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৬২ দশমিক ২৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১০৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দর।