সাত মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭টি মিউচুয়াল ফান্ড লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এসব মিউচুয়াল ফান্ডের লভ্যাংশের তথ্য প্রকাশ করা হয়।
ফান্ডগুলোর মধ্যে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ২ শতাংশ নগদ, আর ১০ শতাংশ রি-ইনভেস্টমেন্ট ইউনিট।
এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১৩ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৩ শতাংশ নগদ, আর রি-ইনভেস্টমেন্ট ইউনিট ১০ শতাংশ।
এইচপি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে সাড়ে ১২ শতাংশ। এরমধ্যে ২.৫০ শতাংশ নগদ, আর ১০ শতাংশ রি-ইনভেস্টমেন্ট ইউনিট।
পপুলার লাইফ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে সাড়ে ১৩ শতাংশ। এরমধ্যে ৩.৫ শতাংশ নগদ, আর ১০ শতাংশ রি-ইনভেস্টমেন্ট ইউনিট।
এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
অন্যদিকে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এছাড়া ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ঘোষণা করেছে ৫ শতাংশ নগদ লভ্যাংশ।
