২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর বৃদ্ধির শীর্ষে বিবিএস কেবলস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনে সবচেয়ে বেশি দর বেড়েছে বিবিএস কেবলস লিমিটেডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 06:26 PM

Updated : 19 Aug 2022, 05:14 PM

বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য কররে দেখা যায়, কোম্পানিটির শেয়ারের দর ৯ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার বিবিএস কেবলসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৮৪ দশমিক ৩০ টাকা। রোববার দিন শেষে তা দাঁড়িয়েছে ৯২ দশমিক ৬০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৬ দশমিক ৩১ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (৬ দশমিক ২১ শতাংশ), বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (৫ দশমিক ৮৩ শতাংশ), ঢাকা ইন্সুরেন্স কোম্পানি (৫ দশমিক ৭০ শতাংশ), অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি (৫ দশমিক ৬৬ শতাংশ), নর্দান জুট ম্যানুফেক্চারিং কোম্পানি (৪ দশমিক ৯৪ শতাংশ), সিটি ব্যাংক (৪ দশমিক ৭৭ শতাংশ), ইউনাইটেড ইন্সুরেন্স (৪ দশমিক ৬২ শতাংশ) এবং পূরবী জেনারেল ইন্সুরেন্স (৪ দশমিক ৬২ শতাংশ)।

এই তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।