দর পতনের শীর্ষে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনে সবচেয়ে বেশি দর কমেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য করলে দেখো যায়, কোম্পানিটির শেয়ারের দর ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে।
বৃহস্পতিবার ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের সমাপনী মূল্য ছিল ২২ দশমিক ৪০ টাকা। রোববার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ২১ টাকা।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ দশমিক ২০ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে দুলামিয়া কটন স্পিনিং মিলস (৫ দশমিক ০০ শতাংশ), ফাইন ফুডস (৪ দশমিক ৯৬ শতাংশ), মিরাকল ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৯৬ শতাংশ), মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৪৭ শতাংশ), মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৩৫ শতাংশ), সাভার রিফ্র্যাকটরিজ (৩ দশমিক ৩২ শতাংশ), জুট স্পিনার্স (২ শতাংশ ৮০)এবং রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড (২ দশমিক ৪৬ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
