২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর পতনের ধারায় সিনোবাংলা

আগের দিনের মতো বৃহস্পতিবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি দর হারিয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2017, 08:32 PM

Updated : 19 Aug 2022, 05:12 PM

বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৪ শতাংশ কমে।

বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বুধবার সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬৫ দশমিক ৪০ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৬০ দশমিক ৪০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মেঘনা লাইফ ইন্সুরেন্স কোম্পানি। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৯৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে সাভার রিফ্র্যাকটরিজ লিমিটেড (৬ দশমিক ৫৫ শতাংশ), রহিমা ফুড কর্পোরেশন (৬ দশমিক ১২ শতাংশ), সমতা লেদার কমপ্লেক্স (৫ দশমিক ৭৫ শতাংশ), শ্যামপুর সুগার মিলস (৪ দশমিক ৮৮ শতাংশ), প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ০৩ শতাংশ), এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ৮৬ শতাংশ), ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ (৩ শতাংশ ৩৪)এবং  আইসিবি ইসলামিক ব্যাংক (৩ দশমিক ৩৩ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।

পুরনো খবর:

দর পতনের শীর্ষে সিনোবাংলা