দর পতনের শীর্ষে সিনোবাংলা
ঢাকা এক্সচেঞ্জে দিনের লেনদেনে সবচেয়ে বেশি দর হারিয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ।
আগের দিনের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাব করে দেখা যায়, কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৪ দশমিক ৩৮ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সিনোবাংলার শেয়ারের সমাপনী মূল্য ছিল ৬৮ দশমিক ৪০ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৬৫ দশমিক ৪০ টাকা।
এরপর রয়েছে যথাক্রমে শ্যামপুর সুগার মিলস (৩ দশমিক ৯৭ শতাংশ), বাটা সু কোম্পানি (৩ দশমিক ৯৬ শতাংশ), এস ই এম এল আইবিবিএল শারিয়াহ ফান্ড (৩ দশমিক ৯২ শতাংশ), উত্তরা ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস (৩ দশমিক ৭৬ শতাংশ), লিগাসি ফুটওয়ার (৩ দশমিক ৬৪ শতাংশ), লংকাবাংলা ফাইন্যান্স (৩ দশমিক ৫৯ শতাংশ), ডেফোডিল কম্পিউটারস (৩ শতাংশ ০৮)এবং সাভার রিফ্র্যাকটরিজ (২ দশমিক ৬৮ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
