দর পতনের শীর্ষে বিবিএস কেবলস
ঢাকা স্টক এক্সচেঞ্জে মঙ্গলবার সবচেয়ে বেশি কমেছে বিবিএস কেবলসের শেয়ারের দর।
কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৯ দশমিক ০৮ শতাংশ।
সোমবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে মঙ্গলবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, সোমবার বিবিএস কেবলসের শেয়ারের সমাপনী মূল্য ছিল ৯০ দশমিক ৩০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৮২ দশমিক ১০ টাকা।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে জুট স্পিনার্স। কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ দশমিক ৭০ শতাংশ।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
