২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত

সপ্তাহের তৃতীয় দিনে বাংলাদেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2017, 06:23 PM

Updated : 11 Oct 2022, 02:20 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্টের বেশি বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে লেনদেনও।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৭৩ পয়েন্টের মতো। তবে এই বাজারে লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ১২৩৭ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৭১ কোটি ২৫ লাখ টাকা বেশি।

আগের দিন সোমবার ডিএসইতে লেনদেন হয় ১১৬৬ কোটি ১৩ লাখ টাকা। 

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭১টির, কমেছে ১২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৫ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৭৬ দশমিক ২৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

সিএসইতে এদিন ৬২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৯০ কোটি ৮১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ দশমিক ০১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ২২১ দশমিক ৪৫ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।