২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে উত্তরা ফাইন্যান্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সবচেয়ে বেশি বেড়েছে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টসের শেয়ারের দর। সোমবার লেনদেন শেষে কোম্পানিটির দর বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2017, 04:37 PM

Updated : 19 Aug 2022, 05:11 PM

রোববারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে সোমবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, রোববার উত্তরা ফাইন্যান্সের সমাপনী মূল্য ছিল ৬০ দশমিক ৫০ টাকা। সোমবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৬৬ দশমিক ৫০ টাকা।

এদিন দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রূপালী ব্যাংক। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৮ দশমিক ১০ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে ফু-ওয়াং ফুডস (৭ দশমিক ৫৫ শতাংশ), সিটি ব্যাংক (৭ দশমিক ১৪ শতাংশ), প্রিমিয়ার ব্যাংক (৬ দশমিক ৯৭ শতাংশ), ইস্টার্ন ব্যাংক (৬ দশমিক ৭৫ শতাংশ), বাটা সু কোম্পানি (৬ দশমিক ২৪ শতাংশ), স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ (৫ দশমিক ৭৬ শতাংশ), এস ই এম এল আইবিবিএল শরিয়াহ ফান্ড (৫ দশমিক ১০ শতাংশ) এবং  ট্রাস্ট ব্যাংক (৪ দশমিক ৭৪ শতাংশ)।