দর বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই সূচক এবং লেনদেন বেড়েছে।
রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্টের বেশি বেড়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৭৫ পয়েন্টের মত।
রোববার ডিএসইতে এক হাজার ১৬০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, সর্বশেষ কার্যদিবস বৃহস্পতিবারের তুলনায় ১৫৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয় ১০০৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।
এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭৪ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৮ পয়েন্টে।
রোববার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৫ দশমিক ৩৭ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
