২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজার কোটি টাকার বেশি লেনদেন ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে; ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে হয়েছে এক হাজার কোটি টাকার ওপরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজ্স্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2017, 05:00 PM

Updated : 11 Oct 2022, 02:14 PM

সপ্তাহের দ্বিতীয় কার্যবদিবস সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭১ পয়েন্টের বেশি বেড়েছে, বেড়েছে লেনদেনও।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ২২৯ পয়েন্টের মতো, কমেছে লেনদেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ১০৪৬ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্য দিবস রোববারের চেয়ে ১৯১ কোটি ১৮ লাখ টাকা বেশি।

রোববার এই বাজারে ৮৫৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৭৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৭১ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৬ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ১২ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩১০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৬ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৫৭ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ৬৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২২৯ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৩১  দশমিক ৬৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭২টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।