পুঁজিবাজারে বেড়েছে সূচক
দেশের দুই পুঁজিবাজারে সূচক সামান্য বেড়েছে। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ।
সপ্তাহের চতুর্থ কার্যবদিবস বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্টের বেশি বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১০ পয়েন্টের মত।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৪৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস মঙ্গলবারের চেয়ে ১৪৬ কোটি ৫৫ লাখ টাকা বেশি।
মঙ্গলবার এই বাজারে ৪০০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬০টির, কমেছে ১১৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।
অন্যদিকে সিএসইতে ৩৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৩৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯২০ দশমিক ২৪ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।
