২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2017, 04:31 PM

Updated : 11 Oct 2022, 02:09 PM

রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্টের বেশি কমেছে; চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৫০ পয়েন্টের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৪৬৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের দিনের েচেয়ে ৪৮ কোটি ১১ লাখ টাকা কম।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২০ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৫৫ দশমিক ১৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৬৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩২ পয়েন্টে।

এদিকে রোববার সিএসইতে ২৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। বৃহস্পতিবার এই বাজারে ১৩২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ দশমিক ৬৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৯১৫ দশমিক ২০ পয়েন্টে নামে।

লেনদেন হয় ২২৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫০টির। কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।