২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিন চাঙ্গাভাবের পর দরপতন

বাজেট ঘোষণার পর দেশের দুই পুঁজিবাজারে চাঙ্গাভাব দেখা গেলেও সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক এবং লেনদেন কমেছে ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2017, 03:08 PM

Updated : 11 Oct 2022, 02:07 PM

বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১০ পয়েন্টের বেশি কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৪৮ পয়েন্টের মত।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৫৬৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের মঙ্গলবারের চেয়ে ৭২ কোটি ১০ লাখ টাকা কম।

মঙ্গলবার এই বাজারে ৬৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৬১টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০ দশমিক ৭৭ পয়েন্ট কমে ৫ হাজার ৪৮৯ দশমিক ৮৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ১ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৪৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৩৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ১১২ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৯৬ দশমিক ৪৪ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।