পুঁজিবাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে বাংলাদেশের পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্টের বেশি বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট।
ডিএসইতে ৬৯৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এদিন, যা আগের দিনের তুলনায় ৮০ কোটি ২৮ লাখ টাকা কম। মঙ্গলবার ঢাকার বাজারে ৭৭৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
বুধবার ডিএসইতে লেনদেনে থাকা ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফাণ্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ারের।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দিন শেষে ৫ হাজার ৫৪৫ দশমিক ১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই বুধবার ১০০ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২০৭ দশমিক ৫৭ পয়েন্ট হয়েছে।
এ বাজারে লেনদেন হয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
