সূচক, লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে ।
মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্টের বেশি বেড়েছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ১১৩ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৭৭৪ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কার্য দিবসের চেয়ে ১৫৯ কোটি ৫২ লাখ টাকা বেশি।
রোববার এই বাজারে ৬১৪ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আগের দিন মে দিবসে পুঁজিবাজার বন্ধ ছিল।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১৫৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।
সিএসইতে মঙ্গলবার ৪৬ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, যা রোববার ছিল ৩৭ কোটি ১১ লাখ টাকা।
সিএএসপিআই ১১৩ দশমিক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ১০৬ দশমিক ৯৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০৫টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
