তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের দুটি ও আর্থিক খাতের একটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
এগুলোর মধ্যে পিপলস ইন্স্যুরেন্স নগদ ১২ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্স নগদ ১০ শতাংশ ও বোনাস ৫ শতাংশ এবং ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট বোনাস ৫ শতাংশ লভ্যাংশ দেবে।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৬ পয়সা। একই সময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৩১ পয়সা।
২৩ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ৩৮ পয়সা; শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ৫৫ টাকা ০৯ পয়সা।
প্রগতি ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ জুন অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ মে।
ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ৫ শতাংশ শেয়ার পাবেন। অর্থাৎ কারো কাছে ১০০টি শেয়ার থাকলে তিনি ৫টি নতুন শেয়ার পাবেন।
এবার শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছিল ৭৫ পয়সা। একই সময়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয় ১৪ টাকা ১২ পয়সা।
১৫ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ জুন।
