সূচক কমেছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে বাংলাদেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক কমেছে।
মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্টের বেশি কমেছে। তবে লেনদেন কিছুটা বেড়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে প্রায় ৯ পয়েন্ট। সূচকের পাশাপাশি লেনদেনও কমেছে এই বাজারে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৭৮২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৬০ কোটি ১২ লাখ টাকা কম।
সোমবার ডিএসইতে ৭২২ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪২টির, কমেছে ১৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির শেয়ার দর।
অন্যদিকে মঙ্গলবার সিএসইতে ৪৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ৫৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬০০ দশমিক ৪৩ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির। কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।
