১৮ শতাংশ লভ্যাংশ দেবে ন্যাশনাল হাউজিং
আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
অর্থাৎ ১০ টাকা অবহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা ১ টাকা ৮০ পয়সা করে পাবেন ।কারও কাছে ১০০টি শেয়ার থাকলে তিনি ১৮০ টাকা পাবেন।
বুধবার শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। সে হিসাবে লভ্যাংশ থেকে প্রকৃত লাভ হয়েছে ৩.৫৭ শতাংশ।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১১ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে আগামী ২৫ এপ্রিল।
