২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউসিবিএলের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ব্যাংক খাতের কোম্পানি ইউসিবি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2017, 06:43 PM

Updated : 19 Aug 2022, 04:14 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, ৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

অর্থাৎ ১০ টাকা অবহিত মূল্যের প্রতিটি শেয়ারে বিনিয়োগকারীরা দেড় টাকা করে পাবেন ।কারও কাছে যদি ১০০টি শেয়ার থাকে তবে তিনি ১৫০ টাকা পাবেন ।

বুধবার শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। সে হিসাবে লভ্যাংশ থেকে প্রকৃত লাভ হয়েছে ৭.৩২ শতাংশ।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৪ টাকা ৫০ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে ১১ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ এপ্রিল।