সূচক কমলেও লেনদেন বেড়েছে ডিএসইতে
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারেই মূল্যসূচক কমেছে।
টানা দুই দিন চাঙ্গা থাকার পর সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২০ পয়েন্টের বেশি কমেছে। তবে লেনদেন ১৩২ কোটি টাকার মত বেড়েছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬০ পয়েন্টের বেশি। এই বাজারে লেনদেনের পরিমাণও কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে এক হাজার ১১৪ কোটি ৮০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ১৩১ কোটি ৬৪ লাখ টাকা বেশি।
মঙ্গলবার এই বাজারে ৯৮৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৪ টির দর।
ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২০ দশমিক ১৯ পয়েন্ট কমে ৫ হাজার ৭৫৬ দশমিক ৯২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৯ পয়েন্টে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৫১ দশমিক ৪১ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।
