২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে; সঙ্গে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2017, 04:44 PM

Updated : 11 Oct 2022, 01:43 PM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ পয়েন্টের বেশি।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৯৩৮ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৯৭ কোটি ২২ লাখ টাকা বেশি।

রোববার এই বাজারে ৭৪১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪৭ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৩৯ দশমিক ৩৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৫ পয়েন্টে।

অন্যদিকে সোমবার সিএসইতে ৬৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে ৫৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬৫ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৯৪ দশমিক ৫১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।