দরপতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে
বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।
সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্টের বেশি কমেছে। লেনদেন নেমে এসেছে ৭৪১ কোটি টাকায়।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই পড়েছে প্রায় ১১০ পয়েন্টে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে ৭৪১ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন অর্থাৎ গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ৭৬ কোটি ৪২ লাখ টাকা কম।
বৃহস্পতিবার এই বাজারে ৮১৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৮ দশমিক ২৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯১ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩০২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৩ পয়েন্টে।
সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ দশমিক ০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬২৯ দশমিক ২৩ পয়েন্টে।
লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৩৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।
