পুঁজিবাজারে বেড়েছে লেনদেন-সূচক
সপ্তাহের তৃতীয় দিন সূচক এবং লেনদেনে বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে ।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭২৫ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ১২৬৩ কোটি ১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৬.৮৮ শতাংশ বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৬৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দাম।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৯৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৬৭.৪৬ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ১২৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির দাম।
