নিম্নমুখী সূচকে সপ্তাহ শেষ পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিনে লেনদেন ও সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৭ পয়েন্ট হয়েছে।
এ বাজারে ৮৩০ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩.৬৭ শতাংশ কম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৩ পয়েন্ট কমে হয়েছে ১৭ হাজার ৩০১ পয়েন্ট।
সিএসইতে এদিন হাতবদল হয়েছে ৪২ কোটি ৭২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২১.১৪ শতাংশ কম।
এ বাজারে লেনদেনে থাকা ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।
