ছেলেকে শেয়ার উপহার দিচ্ছেন মিথুন নিটিংয়ের উদ্যোক্তা
বস্ত্র খাতের কোম্পানি মিথুন নিটিংয়ের উদ্যোক্তা রবিউল হক তার ছেলে ওয়াকিফুল হককে আড়াই লাখ শেয়ার উপহার দিচ্ছেন।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, রবিউল হকের কাছে কোম্পানির মোট ৬ লাখ ৯৭ হাজার ৭০৮টি শেয়ার আছে।
এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার তিনি স্টক এক্সচেঞ্জের লেনদেন পদ্ধতির বাইরে উপহার দিতে পারবেন।
রবিউল হক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুমোদন সাপেক্ষে শেয়ার ছেলেকে হস্তান্তর করতে পারবেন।
