২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমলেও লেনদেন বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2017, 05:33 PM

Updated : 11 Oct 2022, 01:32 PM

এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আট পয়েন্ট কমে পাঁচ হাজার ৬১৩ পয়েন্ট হয়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ১৫২ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ১২.৯৫ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪ পয়েন্ট কমে ১৭ হাজার ৩৭৬ পয়েন্ট হয়েছে।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৯৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ৫৬.৮৪ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯ টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।