সিএসইর ৭ স্বতন্ত্র পরিচালকের নাম অনুমোদন
ডিমিউচুয়ালাইজেশন (মালিকানা ও ব্যবস্থাপনা পৃথকীকরণ) পরবর্তী পর্ষদে স্বতন্ত্র পরিচালক পদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ৭ জন স্বতন্ত্র পরিচালকের নাম অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
রোববার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিসএসই) অনুমোদন পাওয়া সাতজন হলেন- ড. একে আব্দুল মোমেন, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ শামীম চৌধুরী, অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, ড. মোহাম্মদ আয়ুব ইসলাম, ড. মইনুল ইসলাম মাহমুদ, প্রফেসর এসএম সালামত উল্লাহ ভূইয়া ও প্রদীপ পাল।
