গ্রীনডেল্টা ইন্স্যুরেন্সের ২০% লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রীনডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য নগদ ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
কোম্পানিটি ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে।
আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি আয় করেছে ৩ টাকা ৮ পয়সা। আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৬৯ টাকা ৯৩ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৫ মার্চ।
