নতুন মিউচুয়াল ফান্ড আনছে ইসলামী ব্যাংক
বেমেয়াদী ইউএফএস-আইবিবিএল শরিয়াহ ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাসে অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মিউচুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০০ কোটি টাকা। এতে উদ্যোক্তার অংশ ২০ কোটি টাকা। সব বিনিয়োগকারীর জন্য বরাদ্দ রাখা রয়েছে ১৮০ কোটি টাকা, যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে।
ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। বেমেয়াদী ফান্ডটি নিয়মিত বিনিয়োগ পরিকল্পনার আওতায় বিনিয়োগকারীদের নিকট ইউনিট বিক্রয় করতে পারবে।
ফান্ডটির উদ্যোক্তা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে ইউনিভার্সল ফাইন্যান্সিয়াল সলিউশনস লিমিটেড। আর ট্রাস্টি ও কাস্টডিয়ান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।
