২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক বেড়েছে

সপ্তাহের প্রথম দিন পতনের পর দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2017, 05:37 PM

Updated : 11 Oct 2022, 01:26 PM

এর মধ্যে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেড়েছে।

সোমবার দিন দেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে ৫৩৬৩ পয়েন্টে অবস্থান করছে। আগের দিনের চেয়ে লেনদেন ১০০ কোটি টাকা কমে ৫৭৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

সিএসইর প্রধান সূচক সিএসপিআই ১২৮ পয়েন্ট বেড়ে দিন শেষে ১৬ হাজার ৮৬৫ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন ৫ কোটি টাকা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ কোটিতে।

পহেলা জানুয়ারি থেকে ডিএসইর প্রধান সূচক ডিএসই একটানা প্রায় ৭০০ পয়েন্ট বেড়ে ৫৭০৮ পয়েন্টে উঠে। এরপর রোববার পর্যন্ত আট কার্যদিবসে ৩৮৫ পয়েন্ট কমে ৫৩২২ পয়েন্টে নামে।

সোমবার দুই বাজারে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ার ও মিউচুয়াল ফান্ডেরই দর বেড়েছে।

ডিএসইতে দাম বাড়ার বাড়ার তালিকায় রয়েছে ২২৩ টি, কমেছে ৭১টি ও অপরিবর্তিত রয়েছে ৩১টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড। সিএসইতে দাম বাড়ার বাড়ার তালিকায় রয়েছে ১৬৩টি, কমেছে ৬৩টি ও অপরিবর্তিত রয়েছে ২৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

ঢাকার পুঁজিবাজারে লেনদেনে শীর্ষ স্থানে রয়েছে সাইফ পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, আরএসআরএম স্টিল ও এসিআই ফর্মুলেশন্স।

দর বাড়ার শীর্ষে রয়েছে- ইস্টার্ন ইন্সুরেন্স, আনলিমা ইয়ার্ন, রংপুর ফাউন্ড্রি, তাকাফুল ইন্সুরেন্স, জেএমআই সিরিঞ্জ। দাম কমার শীর্ষে রয়েছে- শ্যামপুর সুগার, মডার্ন ডায়িং, সানলাইফ ইন্সুরেন্স, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও আইসিবি ফার্স্ট এনআরবি মিউচুয়াল ফান্ড।