২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দর বৃদ্ধি: ৫ কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য নেই

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানির অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2017, 03:14 PM

Updated : 19 Aug 2022, 03:27 PM

দর বাড়ার কারণ সম্পর্কে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অনুসন্ধানে এমনটাই জানিয়েছে কোম্পানিগুলো।

যেসব কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিক বেড়েছে সেগুলো হলো- ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লি:, জিবিবি পাওয়ার লি:, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স লি: এবং এপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড ।

বুধবার ডিএসইর ওয়েব সাইটে জানানো হয়, কোম্পানিগুলোর শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে মঙ্গলবার নোটিস পাঠানো হয়।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ১২ ডিসেম্বর থেকে ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর টানা বেড়ে চলেছে।

ওই সময় থেকে শেয়ারটির দর ১৭ টাকা ৪০ পয়সা থেকে ২৩ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

১০ জানুয়ারি পর‌্যন্ত এর দর বেড়েছে ৩৫ দশমিক ৬৩ শতাংশ ।

 এদিকে জিবিবি পাওয়ারের শেয়ার দর গত ১২ ডিসেম্বর থেকে টানা বেড়ে চলেছে। ওই সময় থেকে এর দর ১৯ টাকা ২০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২২ টাকা ৭০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।

১০ জানুয়ারি পর‌্যন্ত শেয়ারটির দর বেড়েছে ১৮ দশমিক ২৩ শতাংশ । 

একই সময়ে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িংয়ের শেয়ার দর ২৩ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৩১ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। ১০ জানুয়ারি পর‌্যন্ত শেয়ারটির দর বেড়েছে ৩৫ দশমিক ৯০ শতাংশ। 

লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ারটির দর ওই সময় ২৯ টাকা ৫০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৪১ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। শেয়ারটির দর বেড়েছে ৩৮ দশমিক ৯৮ শতাংশ ।

এপোলো ইস্পাতের শেয়ারটির দর আলোচিত সময়ে ১৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ২২ টাকা ৪০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। ১০ জানুয়ারি পর‌্যন্ত শেয়ার টির দর বেড়েছে ২৮ দশমিক ৭৪ শতাংশ ।