২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম দুই ঘণ্টায় সূচকে ঊর্ধ্বগতি

সপ্তাহের শেষ দিন লেনদেনের প্রথম দুই ঘণ্টায় দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 12:53 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

বৃহস্পতিবার বেলা ১২টা ২৭ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৮৫ পয়েন্টে হয়েছে; হাতবদল হয়েছে ৬৪৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।

এ সময় ডিএসইতে লেনদেনে থাকা ৩২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১২ টা ১৮ মিনিট পর্যন্ত ৮৫ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৩৩ পয়েন্ট হয়েছে; লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার।

এ বাজারে ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ৮০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।