ঊর্ধ্বগতিতে পুঁজিবাজার
সপ্তাহের তৃতীয় দিনের লেনদেনে প্রথম এক ঘণ্টায় দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৩ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৭ পয়েন্টে হয়েছে; হাতবদল হয়েছে ৪০৪ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।
এ সময় ডিএসইতে লেনদেনে থাকা ২৯৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১১টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির।
এ সময়ে সিএসইতে লেনদেনে থাকা ১৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৭৬টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
