২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঊর্ধ্বগতি পুঁজিবাজারে

সপ্তাহের শেষ দিনে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 05:47 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

বৃহস্পতিবার দিন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৫৭ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে হাতবদল হয়েছে ৯০০ কোটি ৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২০ দশমিক ৮৭ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ৬৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩২টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট বেড়ে দিন শেষে অবস্থান করছে ১৫ হাজার ২৪৯ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৪০ দশমিক ৫৬ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ৬৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩০টির দাম।