তুং হাইয়ের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তুং হাই নিটিং অ্যান্ড ডাইংয়ের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি পাওয়ার কথা জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
নিরীক্ষা প্রতিষ্ঠানের আর্থিক প্রতিবেদন মূল্যায়নের ভিত্তিতে ডিএসই তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়।
তুং হাই নিটিংয়ের আর্থিক বিবরণীতে সমাপ্ত হিসাব বছরে তুংহাই সোয়েটারস লিমিটেডের কাছে ৪৪ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৫৯ টাকা পাওনা দেখানো হয়েছে। আগের বছরে যা ছিল ৪১ কোটি ২৯ লাখ ১৬ হাজার ৫ টাকা।
ব্যাংক ঋণ দেখানো হয়েছে ৫৭ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ২৯৩ টাকা।
এছাড়া আর্থিক বিবরণীতে লাভ-ক্ষতি ও অন্যান্য আয়ের বিবরণীতে ১০ কোটি ৯৯ লাখ ৭৯ হাজার ২৮৩ টাকা ব্যয় দেখানো হয়েছে।
এসব তথ্যে কোম্পানির অতীত ও বর্তমান দায় সঠিকভাবে প্রতিফলিত হয়নি।
