সূচক ও লেনদেন কমেছে
সপ্তাহের চতুর্থ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেনে কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বুধবার প্রায় সাত পয়েন্ট কমে চার হাজার ৯২৪ পয়েন্ট হয়েছে।
এ বাজারে ৭৪৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০ দশমিক ১৫ শতাংশ কম।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৭ পয়েন্ট কমে হয়েছে ১৫ হাজার ১৩৫ পয়েন্ট।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩৫ কোটি আট লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ৪৩ দশমিক ৬৭ শতাংশ কম।
সিএসইতে লেনদেনে থাকা ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৩৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির দাম।
