দরবৃদ্ধিতে পুঁজিবাজারে সপ্তাহ শুরু
শেয়ারের মূল্যসূচকের ঊর্ধগতি নিয়ে দেশের দুই পুঁজিবাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শেষ হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
দিন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে।
এই বাজারে হাতবদল হয়েছে ৯৭৫ কোটি ২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭০ শতাংশ কম।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৩৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪৩টির।
সিএসইতে লেনদেন হয়েছে ৫৪ কোটি ১১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৪২ দশমিক ৭৮ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।
