প্রাণের ৩২ শতাংশ লভ্যাংশ অনুমোদন
শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (এএমসিএল-প্রাণ)।
বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন দেওয়া হয়।
সম্প্রতি প্রতিষ্ঠানটি ২০১৫-২০১৬ অর্থবছরে তাদের শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
সভায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহসান খান চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা, স্বতন্ত্র পরিচালক এম এ মান্নান, পরিচালক উজমা চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা আতিয়ুর রাসুল, পরিচালক (মার্কেটিং) চৌধুরী কামরুজ্জামান কামাল এবং কোম্পানি সচিব মোহাম্মদ আমিনুর রহমান উপস্থিত ছিলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
এছাড়া সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় শেয়ারহোল্ডারা বিগত বছরগুলোতে প্রতিষ্ঠানের উল্লেখযোগ্য অগ্রগতির জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ব্যবসা পরিচালনায় উন্নয়নের জন্য বিভিন্ন পরামর্শ দেন।
