২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গলবার বন্ধ পুঁজিবাজার

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে ১৩ ডিসেম্বর মঙ্গলবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 04:30 PM

Updated : 20 Aug 2022, 02:27 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও মৃত্যুর দিনটি (১২ রবিউল আউয়াল) সমগ্র বিশ্বের মুসলিমরা ঈদে মিলাদুন্নবি হিসেবে পালন করে।

এই দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে। ফলে আগামী ১৩ ডিসেম্বর সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এই হিসেবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামী ১৩ ডিসেম্বর বন্ধ থাকবে।