২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর সূচক ৪৮০০ পয়েন্ট ছাড়াল

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চার হাজার ৮০০ পয়েন্ট ছাড়িয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2016, 05:58 PM

Updated : 11 Oct 2022, 09:23 PM

ডিএসইর এই মূল্যসূচক গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ৬ অক্টোবর ডিএসইএক্স চার হাজার ৮৩৩ পয়েন্টে উঠেছিল।

তবে সূচক বাড়লেও সপ্তাহের চতুর্থ দিন বুধবার দুই বাজারেই লেনদেন কমেছে।

এদনি ডিএসইএক্স প্রায় আট পয়েন্ট বেড়ে চার হাজার ৮০১ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক পাঁচ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৪০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭৭৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৬৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের অর্থাৎ মঙ্গলবারের চেয়ে ১৭৭ কোটি ৪৮ লাখ টাকা বা ২৮ শতাংশ কম।

সোমবার এই বাজারে ৮০৮ কোটি ছয় লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টির দর।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই দুই দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৭৭৮ দশমিক ২১ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার। মঙ্গলবার এই বাজারে ৪৬ কোটি পাঁচ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

বুধবার সিএসইতে লেনদেনে অংশ নেয় ২৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।