সূচক বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে।
মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে ৬৫৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৮ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।
সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ১৩ দশমিক ৮৫ শতাংশ কম।
লেনদেনে থাকা ২৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২ টির।
