২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় ঘণ্টার লেনদেনে সূচক ঊর্ধ্বমুখী

সপ্তাহের তৃতীয় দিন প্রথম দেড় ঘণ্টার লেনদেনে দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 12:54 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাজার শুরুর পর বেলা ১১ টা ৫৪ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩১ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৫৩ পয়েন্টে হয়েছে; হাতবদল হয়েছে ২৬২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার।

এ সময় ডিএসইতে লেনদেনে থাকা ২৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১২টা ৯ পর্যন্ত ৬১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৫৯৮ পয়েন্ট হয়েছে; লেনদেন হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার।

ওই সময় পর্যন্ত সিএসইতে লেনদেনে থাকা ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ৬০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির।