শেষ দিনে ঊর্ধ্বগতি পুঁজিবাজারে
সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে।
বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৯ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে হাতবদল হয়েছে ৬২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৪৬ শতাংশ বেশি।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৬১ পয়েন্ট হয়েছে।
এই বাজারে লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ দশমিক ৫৯ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ৩১টির।
