২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন কেবলস ১০% দেবে বোনাস লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টার্ন কেবলস শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দেবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 07:09 PM

Updated : 20 Aug 2022, 02:14 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

২০১৬ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়।

ঘোষণা অনুযায়ী, কোম্পানির শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যের ১০০টি শেয়ারের বিপরীতে ১০টি করে শেয়ার পাবেন।

গত ৫২ সপ্তাহে শেয়ারটি ১৪০ টাকা থেকে ১৪৯ টাকা পুঁজিবাজারে লেনদেন হয়।

এসময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা; শেয়ার প্রতি নীট সম্পদ রয়েছে (এনএভি) ৩০ টাকা ৪৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি  । এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর ।