সোয়া ২ ঘণ্টায় উর্ধ্বগতিতে সূচক
সপ্তাহের শেষ দিনের লেনদেনের প্রথম সোয়া দুই ঘণ্টায় দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।
বৃহস্পতিবার বেলা ১টা ১২ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৮১ পয়েন্টে উঠেছে।
এসময় হাতবদল হয়েছে ৩৯০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার।
ডিএসইতে লেনদেনে থাকা ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ১২১টির ও অপরিবর্তিত রয়েছে ৫৬টির।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেলা ১টা ১২ মিনিট পর্যন্ত ২৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৯৬ পয়েন্টে উঠেছে।
এসময়ে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার।
লেনদেনে থাকা ২০ টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৮০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির।
