তৃতীয় দিনে ঘুরে দাঁড়ালো সূচক
টানা দুই দিন দরপতনের পর সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে মূল্যসূচক সূচক কিছুটা বেড়েছে।
মঙ্গলবার দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় পাঁচ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৯৭ পয়েন্টে অবস্থান করছে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচকও চার পয়েন্ট বেড়েছে; দিন দেশে সিএএসপিআই ১৪ হাজার ১৫০ পয়েন্টে অবস্থান করছে।
এর আগে দুদিনে প্রায় ৪৪ পয়েন্ট কমে সোমবার ডিএসইএক্স ৪ হাজার ৫৯২ পয়েন্টে নেমেছিল; ১১১ পয়েন্ট কমে সিএএসপিআই নামে ১৪ হাজার ১৫৮ পয়েন্টে।
সূচক বাড়লেও মঙ্গলবার ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ৩ দশমিক ০৯ শতাংশ কমেছে।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ১৫১ টির ও অপরিবর্তিত রয়েছে ৫২ টির।
এদিকে সিএসইতে লেনদেন আগের দিনের তুলনায় ৪ দশমিক ২৫ শতাংশ বেড়ে ২৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।
লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১০৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৩ টির।
