কনফিডেন্স সিমেন্ট দেবে আরও ১০% লভ্যাংশ
পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য চূড়ান্ত ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত ১৮ মাসের জন্য কোম্পানিটি সব মিলে ৩৭ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিল।আগের ২৭ দশমিক ৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ এর মধ্যেই ছাড় করা হয়েছে।
এ সময়ে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৪ টাকা ৮০ পয়সা; শেয়ারপ্রতি নীট সম্পদ রয়েছে (এনএভি) ৭৩ টাকা ৭৫ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।
